1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সোহাগের কোরিওগ্রাফিতে চিত্র-নায়িকা মাহি

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০

বিনোদন প্রতিনিধি: ‘জয়া আলোকিত নারী’ শিরোনামে আরটিভি আয়োজন করেছে প্রতিবারের মতো নারী সম্মাননা। কয়েক বছর যাবত এই
সম্মাননা প্রদান করছেন আরটিভি। সমাজের বিভিন্ন পেশার নেতিবাচক আলোচিত নারীদেরকে এই সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (৬ মার্চ) বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে হোটেল সোনারগাঁওয়ের হলরুমে সন্ধ্যা সাতটায় আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এর পরিচালনায় চিত্রনায়িকা মাহিয়া মাহির পরিবেশনায় একটি মনমুগ্ধকর পারফরম্যান্স।
জনপ্রিয় রবীন্দ্র সংগীত ফুলে ফুলে ঢলে ঢলে স্বপ্নীল সজীবের গাওয়া এই গানটির সাথে পারফরম্যান্স করেছে মাহিয়া মাহি এবং সোহাগ ডান্স গ্রুপ এর ২৫ জন নৃত্যশিল্পী। এই কোরিওগ্রাফিতে নৃত্য শিল্পীদের পোশাকের ধরন এবং ক্রপস এর ব্যবহার মনমুগ্ধকর করেছে সকল দর্শক-শ্রোতাদের। অনুষ্ঠানটি রবিবার (৮ মার্চ) সন্ধ্যা সাতটায় আরটিভিতে প্রচার হবে।

– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com