1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আসছে সনি সাকিবার ‘তোলপাড়’

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০

বিনোদন প্রতিনিধি : পরিচালক মিজানুর রহমান মিজানের তোলপাড় ছবিতে সনি রহমানের সাথে জুটি হয়ে কাজ করছেন হার্টথ্রব নায়িকা সাকিবা। শুটিং শেষে ছবিটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে আছে। আশা করা যাচ্ছে দর্শক এ বছরই হলে ছবিটি দেখতে পাবে। নায়ক সনি রহমানের ফেসবুক থেকে জানা যায়, এই বছরই তোলপাড় ছবির চমক দেখা যাবে। দর্শকরাও খুব আগ্রহ নিয়ে বসে আছেন তোলপাড় ছবির জন্য।
ছবির নায়ক সনি রহমান জানান, খুব য ত্ন নিয়ে ছবিটি করা হয়েছে। আর দর্শকরা হলেই সেই য ত্নের ছোঁয়া দেখতে পাবেন। দর্শকদেরও ধারণা, ছবিটি অন্য ছবির থেকে আলাদাই হবে। শিল্পী সমিতির পিকনিকে ফেসবুক লাইভে এসে ছবির নায়িকা সাকিবা বলেন, দর্শকরা আমাকে এই ছবিতে ভিন্ন রুপে দেখতে পাবে। আমাকে ৫টি আলাদা আলাদা রুপে দেখা যাবে আর কিছু বলবো না বাকিটা আপনারা ছবি দেখেই জানতে পারবেন। আর আমার যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই হলে গিয়ে ‘তোলপাড়’ দেখবেন।
এটি কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি ছবিটি মুক্তি পাবে এবং দর্শকের হলে গিয়ে ভালো ছবি দেখার বহু দিনের চাহিদা পূরণ হবে বলে চলচ্চিত্রপ্রেমীদের বিশ্বাস।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com