1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পাকিস্তান সরকারকে ৬ দিনের আল্টিমেটাম দিলেন ইমারন খান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারকে আগামী ছয়দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন দিতে আল্টিমেটাম দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান।

ইসলামাবাদের জিন্নাহ এভিনিউ থেকে বানি গালার দিকে যাওয়ার সময় বৃহস্পতিবার (২৬ মে) সকালে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সাবেক এ প্রধানমন্ত্রী এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইমরান খান বলেন, সরকার পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত আমি এখানে বসে থাকব, কিন্তু আমি গত ২৪ ঘণ্টায় যা দেখেছি, তাতে মনে হচ্ছে তারা (সরকার) দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে।’

তিনি দাবি করেন, সরকার দেশের সাধারণ মানুষ এবং পুলিশ বাহিনীর মধ্যে বিভিদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।  মূলত সরকার খুশি হবে যদি আমি ইসলামাবাদে অবস্থান করি তাহলে। কারণ এতে জনগণের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

ইমরান খান পিটিআই-এর আজাদী মার্চ’ থামাতে পুলিশি অভিযান এবং `আমদানি করা সরকারের’ ব্যবহৃত `কৌশলের’ নিন্দা করেছেন। একই সঙ্গে বিষয়টি নজরদারিতে রাখায় সুপ্রিম কোর্টের প্রশংসা করেছেন।

তিনি দাবি করেন,  পিটিআই-এর মিছিলে চালানো হামলায় এখন পর্যন্ত দলের পাঁচজন নেতাকর্মী নিহত হয়েছেন।

রেড জোনে পিটিআই-এর বিক্ষোভকারীদের অবস্থান নেওয়ার বিষয়ে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জিও নিউজকে বলেন, যে রেড জোনে নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। এছাড়া ওই এলাকায় অবস্থানকারী সাধারণ মানুষ এবং গুরুত্বপূর্ণ ভবনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

সূত্র: ডন, জিও নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com