1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আফগানিস্তানে ভূমিকম্পে ২ হাজার বাড়িঘর বিধ্বস্ত, নিশ্চিহ্ন হয়েছে গ্রাম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

বুধবার (২২ জুন) জাতিসংঘের এক দূতের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

খবের বলা হয়, এই ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহযোগিতা বিষয়ক সমন্বয়ক রমিজ আলাকবারভ সাংবাদিকদের বলেন, আমাদের ধারণা, সেখানে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অনেক বেশি হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকটিকা প্রদেশের দুটি জেলায়। ভূমিকম্প আর ক্ষয়ক্ষতি প্রসঙ্গে তালিবান শাসিত আফগানিস্তানের নেতা হাইবাতুল্লা আখুন্দজাদা বলেন, অজস্র বাড়ি ভেঙে গেছে। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (২২ জুন) ভোরে আফগানিস্তানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘরবাড়ির মাটির সঙ্গে মিশে গেছে। আর মাটিতে শুইয়ে রাখা মরদেহ সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি বলেন, আহতদের কাছে পৌঁছানোর জন্য এবং চিকিৎসা সরবরাহ ও খাবার নিয়ে যাওয়ার জন্য উদ্ধার প্রচেষ্টায় হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com