1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

আমি আশ্বস্ত করছি নির্বাচন সুষ্ঠু হবে : কাদের

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

কুমিল্লা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হবে। এই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে অবান্তর অপপ্রচার চালাচ্ছে বিএনপি। ইভিএম নিয়ে বিএনপির অপপ্রচার সঠিক নয়। কারণ লেটেস্ট টেকনোলজিতে ইভিএমে সুষ্ঠু নির্বাচন হয়। অতীতে যেসব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে, সুষ্ঠু হয়েছে এবং বেশিরভাগ কেন্দ্রে জিতেছে বিএনপি। ইভিএমে নির্বাচন হলে কারও অসুবিধা নেই। ইভিএম সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে। এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। ভোট নিয়ে ভয়ের কারণ নেই।

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আশ্বস্ত করছি- সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তা করবে সরকার। আপনারা নির্বাচনে আসুন, ভোটগ্রহণ সুষ্ঠু হবে।

ওবায়দুল কাদের বলেন, দেশে গণতন্ত্র আছে। কিন্তু গণতন্ত্র নেই বিএনপির ভেতরে। যাদের ঘরে এবং দলে গণতন্ত্র নেই তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? বিএনপি এখন অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে না।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com