1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

আবারও একসঙ্গে শাকিব-মাহি

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় নায়িকারা। এরই ধারাবাহিকতায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘লাভ আজকাল’ শিরোনামের সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এর পর এই জুটিকে আর দেখা যায়নি। তবে এবার আবার এই জুটিকে দেখা যাবে।

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ শিরোনামের সিনেমায় জুটি বাঁধছেন শাকিব-মাহি। এতে শাকিব-মাহির সঙ্গী হচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। বিষয়টি নিশ্চিত করেন পরিচালক অনন্য মামুন।

এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘আগামী ২৮ মার্চ ‌‘নবাব এলএলবি’ শুটিং শুরু করবো। প্রথমে ঢাকায় শুটিং করবো। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে। আসছে ঈদুল ফিতরে এ সিনেমাটির মুক্তির পরিকল্পনা আছে।’

‘নবাব এলএলবি’ সিনেমার চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক অনন্য মামুন নিজেই। সিনেমাটি প্রযোজনা করছেন সেলিব্রেটি প্রোডাকশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com