1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঈদে ঢাকা ছেড়েছে ৯০ লাখের বেশি, এখন পর্যন্ত অর্ধেকও ফেরেনি

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ জুলাই, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে গত ১০ জুলাই। ঈদের আগের দুই দিন অর্থাৎ ৮ ও ৯ জুলাই এবং ঈদের পরের দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জুলাই ৯০ লাখ ৩৮ হাজার ৭৭৮টি সিম ঢাকার বাইরে গেছে। ঈদের ছুটি শেষে এখন পর্যন্ত রাজধানীতে ফিরেছে ৩৩ লাখ ৪৪ হাজারটি সীম। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন।

প্রতিবার ঈদ ঘিরে ঠিক কত মানুষ ঢাকা ছাড়েন ও ঈদের পরের দিনগুলোতে কত মানুষ ফিরে আসেন তার সঠিক সংখ্যা কোথাও পাওয়া যায় না। তবে সক্রিয় মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অর্থাৎ কতগুলো সক্রিয় সিম ঈদের আগে ঢাকা থেকে ঢাকার বাইরে যাচ্ছে ও ঈদের পরে ঢাকায় ফিরছে; তা থেকে এর একটা ধারণা পাওয়া যায়। প্রতিটি সীমকে একেকজন মানুষ ধরে হিসাব করলে এবার ঈদে ঢাকায় ছেড়েছে ৯০ লাখের বেশি মানুষ।

এর বিপরীতে মন্ত্রীর তথ্য অনুযায়ী, ঈদের পরের চার দিন অর্থাৎ ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৩ লাখ ৪৪ হাজার ৯০৭টি সিম ঢাকায় ফিরে এসেছে। এ থেকে একটা ধারণা পাওয়া যায় যে ঈদের পরের চার দিনে ঢাকায় ফেরা সিমের কাছাকাছি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।

১২ জুলাই কাগজে-কলমে অফিস খুললেও আজও পুরোনো ধারায় ফেরেনি রাজধানী ঢাকা। গত শুক্রবার ও গতকাল শনিবারের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ঢাকায় পুরোনো ব্যস্ততা ফিরতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com