1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

ট্রেনের ছাদে যাত্রী নেওয়া যাবে না: হাইকোর্ট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : এখন থেকে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া যাবে না। ছাদে যাত্রী পরিবহন করলে দায়িত্বরত রেল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

একইসঙ্গে আদালত বলেছেন, আজ থেকে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও টিকিট কালোবাজারি বন্ধে নেওয়া পদক্ষেপ ৩১ জুলাইয়ের মধ্যে জানাতে হবে। ওইদিন পরবর্তী আদেশ দেওয়া হবে বলেও জানান আদালত।

রেলখাতের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে কমলাপুর রেলস্টেশনে টানা দুই সপ্তাহ ধরে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনি। রেলখাত নিয়ে তার অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সেই কমিটির তদন্ত প্রতিবেদনের তথ্য জানাতেই আজ আদালতে যান রেলের তিন সদস্যের প্রতিনিধদল।

এসময় আদালত রেলের অব্যবস্থাপনা নিয়ে রেল কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষিদ্ধের নির্দেশ দেন।

রেলে অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করতে গত মঙ্গলবার রেলের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারকে ৬ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন গত ৭ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেওয়া ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এর আগে ভোক্তা অধিকার অধিদপ্তরে দুটি অভিযোগও করেন তিনি।

অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল বুধবার এক শুনানিতে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। জরিমানার ২৫ শতাংশ অর্থ ভুক্তভোগী রনিকে দিতে বলা হয়েছে।

রনির অভিযোগ, গত ১৩ জুন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের আসন নিবন্ধনের চেষ্টা করেন তিনি। কিন্তু মুঠোফোনে আর্থিক সেবাদাতা সংস্থা বিকাশ থেকে ভেরিফিকেশন কোড দিয়ে তার পিন কোড ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। কিন্তু ট্রেনের কোনো আসন পাননি, এমনকি কেন টাকা নেওয়া হলো, তার কোনো রশিদও দেওয়া হয়নি।

চলতি বছর স্বাধীনতা দিবস অর্থাৎ ২৬ মার্চ থেকে দেশে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে টিকেটিং প্ল্যাটফর্ম সহজ ডটকম। তবে শুরু থেকেই এ সেবা নিয়ে হয়রানির অভিযোগ তোলেন যাত্রীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com