1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

২০ মাসে সর্বনিম্নে নামলো ভারতের রিজার্ভ

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ জুলাই, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার বৃহৎ শক্তি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে শুরু করেছে। গত ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৫০ কোটি ডলার কমে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২০০ কোটি ডলার।

এর আগে ২০২০ সালের নভেম্বর মাসে ভারতের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ৫৭ হাজার ২০০ কোটি ডলার। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও বিজনেস স্ট্যান্ডার্ড এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৈদেশিক মুদ্রা ডলারের দাম স্থিতিশীল রাখতে রিজার্ভ ব্যাংক ৫ হাজার কোটি ডলার বাজারে ছেড়েছে। তার জেরে রিজার্ভ এতটা কমেছে।

বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২০ মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। ২০২০ সালের ৬ নভেম্বর ভারতের রিজার্ভের পরিমাণ ছিল ৫৬৮ বিলিয়ন ডলার।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক রুপি বাজার স্থিতিশীল রাখার জন্য ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে। বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট আছে বলে আশ্বস্ত করেছেন তিনি।

আমদানি ব্যয়, ঋণ পরিষেবার প্রয়োজনীয়তা এবং বহিঃপ্রবাহের কারণে চাহিদার তুলনায় বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহের প্রকৃত ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, আরবিআইয়ের কাছে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে এবং তা নিশ্চিত করতে বাজারে ডলার সরবরাহ করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com