1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

মাত্র এক থেকে দুই ঘণ্টা ঘুমিয়েছি: জানভি

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : শ্রীদেবী কন্যা জানভি কাপুর। ২০১৮ সালে ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক ঘটে।

এক সাক্ষাৎকারে জানভি কাপুর বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়ানো আমার স্বপ্ন ছিল। প্রত্যেকবার যখন সেটে যাই মনে হয়, যা ভেবেছি তার চেয়ে বেশি কিছু পেয়েছি। এই সময়টাতে সবচেয়ে প্রাণবন্ত থাকি। সেটেই আমি সবচেয়ে খুশি থাকি। পরিচালক ও সহ-অভিনয়শিল্পীদের সঙ্গে বসে থাকাটা অসাধারণ একটি মুহূর্ত। এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’

তিনি আরো বলেন, ‘যখন শুটিং থাকত ৩-৪ দিনে মাত্র এক থেকে দুই ঘণ্টা ঘুমিয়েছি। কিন্তু তারপরও চেহারায় কোনো প্রভাব পড়ত না এবং উজ্জীবিত মনে হতো। আবার এমনো সময় পার করেছি ১০ ঘণ্টা ঘুমানোর পরও ক্লান্ত মনে হতো এবং মন খারাপ থাকত।’

বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত জানভি। এর মধ্যে রয়েছে— শরন সাক্সেনার গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল, হার্দিক মেহতার রুহি আফজানা এবং কলিন ডিকুনহার দোস্তানা-টু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com