1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯

কারসাজি করে ডিমের দাম বাড়ানো হয়েছে: ভোক্তা অধিকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : ডিমের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে কারওয়ান বাজারে অভিযান শুরু করে সংস্থাটি।

ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়, ডিমের বাজারে কারসাজি করে দাম বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িত ডিম ব্যবসায়ী সমিতি।

অভিযানে ডিমের মূল্য নির্ধারণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুইটি ডিমের আড়ত মালিককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংস্থাটির সহকারী পরিচালক জব্বার মণ্ডল জানান, বেশিরভাগ আড়তে ডিমের মূল্য তালিকা নেই। এছাড়া, ক্রয়-বিক্রয়ের কোনো রশিদ বা ভাউচার দেখাতে পারেনি তারা। এ সমস্ত কারণে তাদের আর্থিক জরিমানা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ডিমের বাজারে অস্থিরতা কাটাতে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, কেনা দামের পর প্রত্যক্ষ খরচ যোগ করে তার ওপর শতকরা ১৫ ভাগ লাভ করতে পারবে পাইকারি ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীদের জন্য এই হার ২৫ ভাগ। অথচ কারসাজি করে ৪০ থেকে ৪৫ ভাগ লাভ করছে শুধু পাইকাররা। অবৈধভাবে এ দাম নির্ধারণ করে দিচ্ছে ডিম ব্যবসায়ী সমিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com