1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে কন্যাশিশুর মৃত্যু ‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা

‘পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন, দলের পক্ষে কথা বলার দায়িত্বও দেওয়া হয়নি’

  • আপডেট টাইম :: রবিবার, ২১ আগস্ট, ২০২২

ঢাকা: দলের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়নি, তিনি দলেরও কেউ নন বলে মন্তব‌্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ মন্তব‌্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘তিনি (এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।’

‘বিদেশে কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসেন, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি,’ বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ সবসময় সরকার পরিচালনা করছে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না, দেশ পরিচালনার দায়িত্বও নিতে পারে না।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্য ডিসটর্টেড (বিকৃত করা হয়েছে)। তিনিই জানেন, তিনি কী বলেছেন। তিনি যদি কোথাও গিয়ে কারও সঙ্গে ব্যক্তিগত আলাপ করে আসেন, সেটার দায় তার। দল বা সরকার এ দায় নেবে না। আমি মনে করি, দায়িত্বশীল পদে থাকলে দায়িত্বশীলভাবে কথা বলা দরকার। আমি নিজেও কথা বলার সময় সতর্ক থাকি।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে না। বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে, যাতে তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেয়। এ দেশে কেউ কাউকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দিতে পারে না।’

২১ আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ফিরিয়ে আনতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে আলাপ চলছে। কিন্তু তাদের ডমেস্টিক কিছু ল (দেশীয় আইন) আছে, সেখানে কিছু জটিলতা আছে।

এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।বিএনপিকে নালিশ পার্টি বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি একবার ছুটে যায় ইউরোপীয় ইউনিয়নে, আবার ছোটে মার্কিন যুক্তরাষ্ট্রে। কখনো যায় চীনের কাছে। আবার ভুটানের কাছেও যায় তারা। এরকম ছোটাছুটির মধ্যে থাকে বিএনপি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com