1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নকলায় করোনা প্রতিরোধে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় করোনা ভাইরাস প্রতিরোধে মরহুম আলাউদ্দিন তালুকদার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আ: রাজ্জাক কমান্ডারের স্মৃতি স্মরণে এবং নিজস্ব অর্থায়নে পথচারীদের জন্য হাত ধোয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে হলপট্রি মোড়ে লতিফ ম্যানসনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির উদ্বোধনকালে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আ: রাজ্জাক কমান্ডারের ছেলে উসমান গণি পারভেজ বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম শর্ত হচ্ছে হাত ধোয়া। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। ভাইরাস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে খুবই দ্রুত ছড়িয়ে পড়ে এই ভাইরাস। সাধারণত হাত থেকে নাক, মুখ, চোধের মাধ্যমে মানুষ বেশি সংক্রমিক হয়। সর্বসাধারন ২৪ ঘন্টা সাবান দিয়ে এখানে হাত ধুতে পারবেন বলেও উদ্বোধক জানান।

কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে মরহুম আলাউদ্দিন তালুকদার ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আ: রাজ্জাক কমান্ডারের পরিবারের সদস্যরাসহ সাংবাদিক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com