1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সম্মান-মর্যাদার সঙ্গে জনগণের সেবা করবো: রাজা তৃতীয় চার্লস

  • আপডেট টাইম :: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা তৃতীয় চার্লস জাতির উদ্দেশে তার প্রথম ভাষণ দিয়েছেন। এতে তিনি সম্মান, মর্যাদা ও ভালোবাসার মাধ্যমে ব্রিটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের সেবা করার অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বাকিংহ্যাম প্যালেস থেকে তিনি এ ভাষণ দেন।

ভাষণের শুরুতেই তিনি বলেন, আজ আমি গভীর দুঃখের অনুভূতি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি।

তিনি বলেন, যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, আমি আমাদের দেশের প্রাণকেন্দ্রে সাংবিধানিক নীতিকে সমুন্নত রাখব।

মাকে স্মরণ করে তিনি বলেন, মহামান্য রানি, আমার প্রিয় মা তার সারা জীবন আমার এবং পুরো পরিবারের জন্য অনুপ্রেরণা ও উদাহরণ হয়ে ছিলেন। তার ভালোবাসা, স্নেহ, দিক নির্দেশনা, বোঝাপড়া সবকিছুর জন্যই আমরা তার কাছে ঋণী।

বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। এর আগে সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের নাম ঘোষণা করেছিলেন রানি। স্বাভাবিকভাবেই রানির মৃত্যুর পরপর ব্রিটেনের শাসনভার চার্লসের ওপর ন্যাস্ত হয়েছে।

তথ‌্যসূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com