1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

‘প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হবে আনন্দ নিকেতন’

  • আপডেট টাইম :: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমরা বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছি। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা সোনার মানুষ পাবো না। সেজন্য পুরো শিক্ষাক্রম পাল্টে ফেলার চেষ্টা করছি; যেখানে মুখস্ত বিদ্যা নয়, শিক্ষার্থীরা আনন্দ করে করে শিখবে। পরীক্ষাভীতি থাকবে না। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান হয়ে উঠবে আনন্দ নিকেতন। শিক্ষায়তন হয়ে উঠবে মানুষ গড়ার কারখানা।’

রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কেরানীগঞ্জের তারা নগরে ছায়ানট-নালন্দা মাধ্যমিক বিদ্যালয়ের অপালা ভবনের দ্বার উদঘাটন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নালন্দার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। পারিবারিক পরিসরেও গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। প্রশ্নের উত্তর দেওয়ার মনোবৃত্তি তৈরি করতে হবে। যে শিক্ষায়তন এই চর্চা করে, সেই শিক্ষায়তনই সত্যিকারের শিক্ষায়তন। সেরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান মনে হচ্ছে নালন্দা। আমাদের দেশের সকল শিক্ষায়তন হয়ে উঠুক এই রকম আনন্দময় শিক্ষায়তন।’

দীপু মনি বলেন, ‘ষাটের দশক থেকে ছায়ানট বাঙালি সংস্কৃতি  চর্চা ও সাধনাকে খরপ্রবাহে স্রোতস্বিনী করার কাজে নিয়োজিত। ১৯৬৭ সালে রমনার বটমূলে বর্ষ উদযাপনের মধ্যে দিয়ে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার চেতনা জাগ্রত করার অনন্য প্রয়াস গ্রহণ করে ছায়ানট।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com