1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রেমিকাকে নিয়ে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে লিওনার্দো!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : প্রেমিকা ক্যামিলা মরোনকে নিয়ে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। টাইটানিক সিনেমাখ্যাত এই অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে আছেন তারা।

একটি সূত্র ইউএস উইকলিকে বলেন, ‘তারা সবসময়ই একসঙ্গে থাকেন, কিন্তু গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। তারা ওই জুটিদের মতো নয়, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় পোস্ট করেন।’

আর্জেন্টাইন মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোনের সঙ্গে লিওনার্দোর প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। ২০১৮ সালের জানুয়ারিতে ৪৫ বছর বয়সি লিওনার্দোর সঙ্গে ক্যামিলার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ পায়। এরপর প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। মাঝে এই জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়। যদিও এখন পর্যন্ত তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে।

এছাড়া ব্যক্তিগত নানা কারণে প্রায়ই আলোচনায় আসেন এই জুটি। তাদের ২৩ বছর বয়সের ব্যবধান নিয়েও প্রায়ই কানাঘুষা হয়। তবে এ নিয়ে মোটেও মাথা ঘামান না ক্যামিলা। এক সাক্ষাৎকারে এই মডেল বলেন, ‘হলিউডে এরকম সম্পর্ক অনেক রয়েছে। এছাড়া ইতিহাস দেখলেও বয়সের ব্যবধানের ঘটনা অনেক খুঁজে পাওয়া যাবে। আমি মনে করি, একজন ব্যক্তি যার সঙ্গে খুশি ডেট করতে পারে।’

তবে লিওনার্দোর জীবনে ক্যামিলা মরোন প্রথম প্রেম নয়। এর আগে অভিনেত্রী ব্লেক লাইভলি, মডেল বার রেফায়েলি, গিজেলে বুন্দসেন, এরিন হিথেরটন ও টনি গার্নের সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com