1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান সন্তানের নামে ইউনিয়নের নামকরণ করিনি, অলৌকিক মিলে গেছে: প্রতিমন্ত্রী বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রাণী ও চলাচলের পথ বন্ধের অভিযোগ যানজট কমাতে রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’ স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’ গাড়িতে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি

শান্তির খোঁজে ৫৩ বিয়ে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

এক্সক্লুসিভ ডেস্ক : ২০ বছর বয়সে প্রথমবার বিয়ে করেছিলেন। তারপর পেরিয়ে গেছে ৪৩টি বসন্ত। আর এই ৪৩ বছরে মোট ৫৩ বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

যারা তাকে চেনেন, তাদের অনেকেই তাকে ডাকেন ‘বহুবিবাহের রাজা’ বলে। আসল নাম আবু আবদুল্লাহ্‌। ৫৩টি বিয়ের পর সৌদি আরবের বাসিন্দা আবদুল্লাহ্‌র অবশ্য দাবি, অনেক হয়েছে, আর না। এবার বিয়ে করা থামাতে চান তিনি।

সংবাদমাধ্যমে আবদুল্লাহ্‌ জানিয়েছেন, ২০ বছর বয়সে যখন প্রথমবার বিয়ে করেন তখন তিনি ভেবেছিলেন, প্রথম স্ত্রীর সঙ্গেই কাটিয়ে দেবেন গোটা জীবন। কিন্তু বছর তিনেক পর তার সঙ্গে মতানৈক্য শুরু হওয়ায় দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। তারপর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হওয়ায় আবার বিয়ে করেন তিনি।

এভাবেই শুরু। বিয়ে করতে করতে কখন যে অর্ধশত পেরিয়ে গেছেন, নিজেই বুঝতে পারেননি আবদুল্লাহ্‌।

৬৩ তে পৌঁছে কিছুটা দার্শনিক আবদুল্লাহ্‌। বলছেন, জীবনে কখনও নিজের চাহিদার জন্য বিয়ে করেননি তিনি। মানুষ জীবনে শান্তি ও স্থিতি চায়, সেই শান্তি খুঁজে পেতেই বার বার বিয়ে করার দরকার হয়েছে তার। অধিকাংশ ক্ষেত্রেই সৌদি আরবের নারীদের বিবাহ করলেও, বাইরের দেশে বেড়াতে গিয়েও একাধিক বিয়ে করেছেন আবদুল্লাহ্‌।

বাইরে গিয়েও কি শান্তি খুঁজে পাচ্ছিলেন না তিনি? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে আবদুল্লাহ্‌ বলেন, তিন-চার মাস বিদেশে গিয়ে যাতে ব্যভিচারে জড়িয়ে না পড়েন, তা নিশ্চিত করতেই বিয়ে করে নিতেন তিনি। এই নীতি মেনে এক রাতের জন্যেও বিয়ে করতে হয়েছিল তাকে, স্বীকারোক্তি আবদুল্লাহ্‌র।

সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com