1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : জাপানে ধেয়ে আসছে বিধ্বংসী টাইফুন নানমাদল। রোববার (১৮ সেপ্টেম্বর) জাপানের উপকূলে আছড়ে পড়তে পারে এটি। এই পরিস্থিতিতে কিয়ুশুর দক্ষিণাংশের দ্বীপপুঞ্জ থেকে স্থানীয় জনগণকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়েছে, এ ঝড়ের শক্তিকে ৪ মাত্রা হিসেবে নির্দেশ করা হয়েছে। টাইফুন নানমাদল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। এছাড়া, খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এটি আঘাত হানতে পারে।

২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে।

জাপানের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ইউনিটের প্রধান রিউতা কুরোরা সাংবাদিকদের বলেন, শক্তিশালী ঝড়ের কারণে উচ্চ ঢেউ ও রেকর্ড বৃষ্টিপাতের ঝুঁকি রয়েছে।

সর্বোচ্চ সর্তকতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি খুবই শক্তিশালী টাইফুন। ঝড়ের কারণে অনেক ঘরবাড়ি ভেঙে যেতে পারে। হতে পারে ভূমিধস। তিনি দ্রুত স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন।

তথ‌্যসূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com