1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পাঞ্জাবে বিশ্ববিদ্যালয়ের ৬০ ছাত্রীর গোসলের দৃশ্য ভাইরাল, ৮ জনের আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ৬০ জন ছাত্রীর গোছলের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই হইচই পড়ে যায়। লজ্জা-অপমানে ৮ জন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন হোস্টেলে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের মোহালীর চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে।

রোববার (১৮ সেপ্টেম্বর) আনন্দবাজার জানায়, ওই ৮ ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজেয়াৎ সিং জানিয়েছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর একজন যিনি ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দুজনেই হিমাচলের বাসিন্দা।  যে ছাত্রী ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

জিনিউজ ২৪ ঘণ্টার প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিবাদ চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা  শনিবার গভীর রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরাও করে এবং ‘উই ফর জাস্টিস’ স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, অভিযুক্ত ছাত্রীটিকে আলাদা এক জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সে হামলার শিকার না হয়। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, কারও আত্মহত্যার চেষ্টার রিপোর্ট খবর পাওয়া যায়নি বা কারও মৃত্যু ঘটেনি। এদিকে শনিবার রাতে ক্যাম্পাসে বিশৃঙ্খলা দেখা দিলে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। ভোররাতে ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুরো বিষয়টিকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com