1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মহাদুর্যোগে পার্টি করে সমালোচনার মুখে কঙ্গনা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০

বিনোদন ডেস্ক : করোনা আতঙ্কে যখন বিশ্ববাসী দিশেহারা, ঠিক তখন পার্টি করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত।

গত ২৩ মার্চ ছিল কঙ্গনার জন্মদিন। এ উপলক্ষে সব ভুলে পরিবার ও বন্ধুদের নিয়ে পার্টির আয়োজন করেন তিনি। আর এতে নেটিজেনদের রোষাণলে পড়েছেন এই নায়িকা।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মানালিতে পরিবারের সঙ্গে জন্মদিনের আনন্দে মেতে ওঠেন কঙ্গনা। এজন্য বাড়িতে পূজার আয়োজন করেছিল তার পরিবার। বিশেষ এ দিন উদযাপন করতে কঙ্গনার বাড়ি এসেছিলেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। কঙ্গনার বোন রঙ্গোলি তারই কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এতে দেখা যায়—বন্ধুদের সঙ্গে আনন্দে মেতেছেন এই অভিনেত্রী। আর তাতেই আপত্তি তুলেছেন নেটদুনিয়ার মানুষ।

টুইটারে রাঙ্গোলির পোস্ট করা ভিডিওতে অনেকে মন্তব্য করেছেন। একজন প্রশ্ন করেন, করোনা আতঙ্কের মধ্যে কেন এভাবে সবার সঙ্গে মেলামেশা করছেন কঙ্গনা? প্রধানমন্ত্রী থেকে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে সামাজিক দূরত্ব পালনের অনুরোধ জানাচ্ছেন তখন সেই নির্দেশ মানছেন না একজন অভিনেত্রী? বলিউডের তারকারা মানুষদের সচেতন করতে নানাভাবে অনুরোধ জানাচ্ছেন। সেখানে কঙ্গনা এভাবে পার্টি করে দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন বলে অনেকে মন্তব্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com