1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ভক্তদের বাইরে যেতে মানা করলেন আফ্রি সেলিনা

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০

বিনোদন প্রতিনিধি : করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে ৩৩ জন আক্রান্ত হয়েছে আর ৩ জন মারা গেছেন। করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সবধরণের শুটিং। করোনা মোকাবেলায় তারকারাও নানা পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে।
প্রজন্মের ব্যস্ততম মডেল ও অভিনেত্রী আফ্রি সেলিনা তার ভক্তদের এই কঠিন ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। এ মডেল ও অভিনেত্রী তার ফেসবুক লাইভে থেকে জানান, ‘সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে একটি কঠিন সময়ের মধ্যে দিন অতিবাহিত করছি। সকলের নিকট বিনীত অনুরোধ কেউ কোথাও বাহিরে যাবেন না। দয়া করে সবাই ঘরে থাকুন।’
আফ্রি সেলিনা ‘স্টেশন’ নামের নতুন একটি সিনেমার কাজ শুরু করবেন। মাসুম রেজা রচিত চিত্রনাট্য নিয়ে পরিচালক রাসেল আহমেদ নির্মাণ করবেন ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আফ্রি। তবে তার বিপরীতে কে থাকছেন সেটা এখনই জানাতে নারাজ সংশ্লিষ্টরা। আগামী ৫ এপ্রিল ঢাকার কমলাপুর থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com