1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর একটি পানশালায় বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত বুধবার রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোরো শহরে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) হামলার বিষয়টি নিশ্চিত করে।

দেশটির আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানায়, নির্বিচারে গুলি চালিয়ে গুয়ানাজুয়াতো রাজ্যের তারিমোরো শহরে ১০ জনকে হত্যার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার হয়। গুরুতর আহত একজনেকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ টুইটারে গুলি চালানোর ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেছেন। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, বুধবার গুয়ানাজুয়াতোজুড়ে ২০টি হত্যাকাণ্ডের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। তখন থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

সূত্র: এএফপি, এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com