1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সিরিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় ৬১ জনের প্রাণহানি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উপকূলে অভিবাসী ও শরণার্থীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ৬১ জনের প্রাণহানি হয়েছে। নৌকাটি লেবানন থেকে আসছিল। সিরিয়া ও লেবাননের সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) লেবাননের পরিবহনমন্ত্রী বলেন, বৃহস্পতিবারের দুর্ঘটনায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সিরিয়ার সরকার জানায়, উদ্ধারের পর ২০ জনকে টারটাউস বাসেল হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। ভুক্তভোগীদের বরাত দিয়ে দেশটির পরিবহনমন্ত্রী জানায়, মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে ১২০ থেকে ১৫০ জন নিয়ে নৌকাটি ছেড়ে আসে।

সিরিয়ার বন্দর মহাপরিচালক সামের কুব্রুসলি বলেন, শুক্রবারও উদ্ধার অভিযান চলমান রয়েছে। এর আগে তিনি জানান, বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

জানা গেছে, লেবাননে সংকট শুরু হওয়ার পর থেকেই লেবানিজ, সিরিয়ান ও ফিলিস্তিনিরা পালিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে। এতে এখন পর্যন্ত যেসব দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে এটি অন্যতম।

লেবাননে এরই মধ্যে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে। তাছাড়া দেশটির মুদ্রার মান কমেছে ৯০ শতাংশের বেশি। এতে একদিকে যেমন মানুষের ক্রয় ক্ষমতা কমেছে অন্যদিকে বেড়েছে চমর দরিদ্রতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com