1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুদ্ধে যোগ দেওয়া এড়াতে রাশিয়া ছাড়ছে পুরুষরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে যোগ দেওয়া এড়াতে দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছে রাশিয়ার পুরুষরা। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের ওপর হামলা জোরদারের জন্য বুধবার রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে যারা কোনো একসময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা ভবিষ্যতে সেনাবাহিনীর প্রয়োজনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন সেই সব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে। সব মিলিয়ে প্রায় তিন লাখ লোককে যুদ্ধে যোগ দেওয়ার জন্য ডাকা হতে পারে।

পশ্চিমা সংবাদমাধ্যমের খবর মিথ্যা দাবি করে ক্রেমলিন বলেছে, যুদ্ধে যেতে সক্ষম এমন পুরুষদের পালিয়ে যাওয়ার খবর অতিরঞ্জিত।

অবশ্য বিবিসি দাবি করেছে, জর্জিয়ার সীমান্তে যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করা পুরুষরা ভীড় করছেন। তাদের মধ্যে কেউ কেউ বাইসাইকেলে করে এবং কেউ কেউ পায়ে হেঁটে সীমান্ত পারাপারের চেষ্টা করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রুশ বলেছেন, তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে অপেক্ষা করেছিলেন এবং সন্ধ্যায় সীমান্ত পার হতে পেরেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com