1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইরানের এক প্রদেশেই ৬০ নারীসহ গ্রেপ্তার সাত শতাধিক

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গত আট দিন ধরে চলা বিক্ষোভে ইরানের পুলিশ একটি প্রদেশ থেকেই সাত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। দেশটির গুইলান প্রদেশে এ ঘটনা ঘটেছে। শনিবার ইরানি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

গুইলান প্রদেশের পুলিশ প্রধান জেনারেল আজিজুল্লাহ মালেকি বলেছেন, ‘৬০ জন নারীসহ ৭৩৯ জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।’

গত সপ্তাহে ইরানের কুর্দিস্তান থেকে রাজধানী তেহরানে আসা ২২ বছর বয়সী নারী মাশা আমিনিকে হিজাব আইন লংঘনের দায়ে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে মাশার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে বলে ইরানের এক সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।

শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বরনা নামের একটি সংবাদমাধ্যম বলেছে, দেশে সাম্প্রতিক দাঙ্গায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।’সরকারিভাবে এর আগে পাঁচজন নিরাপত্তা কর্মীসহ ১৭ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com