1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইন্দোনেশিয়ায় ফুটবল ট্র্যাজেডি: ধারণ ক্ষমতার চেয়ে বেশি বিক্রি হয় টিকিট

  • আপডেট টাইম :: রবিবার, ২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে পদদলিত হয়ে এখন পর্যন্ত ১৭৪ জন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। সংঘর্ষের সময় স্টেডিয়ামে ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন।

রোববার (২ সেপ্টম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়।

ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তামন্ত্রী মাহফুদ এমডি বলেছেন, গতকাল রাতে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন।

ইনস্ট্রাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৮ হাজার। গতকাল সেখানে ৪২ হাজার টিকিট বিক্রি হয়।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লিগা ওয়ান ম্যাচগুলো স্থগিত রাখার কথা বলেন। এছাড়া, এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়েও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) বলেছে, এ ঘটনা ইন্দোনেশিয়ার ফুটবলকে কলঙ্কিত করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ‌্য, শনিবার রাতে আরেমা এফসি ও পার্সেবায়া সুরাবায়ার নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পার্সেবায়া। চূড়ান্ত বাশি বাজানোর পর দর্শকরা মাঠের দিকে দৌড়ে যান। এরপর মাঠেই দুই পক্ষের সমর্থকদের মধ‌্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ‌্যাস নিক্ষেপ করে। যার ফলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে শ্বাসরোধে এতো মানুষ মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com