1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

গাড়ি পুকুরে, ভারতে ২৬ তীর্থযাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কানপুরে যাত্রীবাহী একটি ট্রাক্টর ট্রলি নিয়ন্ত্রণে হারিয়ে পুকুরে পড়ে ২৬ তীর্থযাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ২০ জন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১ অক্টোবর) রাতে কানপুরের ঘাটমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাড়িটি উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিল। কানপুরের কাছে পৌঁছালে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ঘটনার পর দ্রুত উদ্ধার কাজে যোগ দেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় আহতদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরপরই শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com