1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাতে ৬৬ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইয়ানের আঘাতে অন্তত ৬৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া নর্থ ক্যারোলিনায় ঝড়ের সময় দুর্ঘটনাজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে এসব তথ্য।

এদিকে, ফ্লোরিডার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার পুয়ের্তো রিকো ও বুধবার ফ্লোরিডায় ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখবেন তিনি।

ইয়ানের কারণে শনিবার পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়।

এর আগে ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট বাইডেন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তাদের একটি ব্রিফিংয়ের পর বলেন, মৃত্যুর সংখ্যা এখনো অস্পষ্ট, কিন্তু আমরা প্রাথমিকভাবে বড় ধরনের প্রাণহানি হতে পারে বলে শুনছি’।

হারিকেন ইয়ানের কারণে ফ্লোরিডায় ২৩ লাখের মতো বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও এরিক সিলাগি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত কাউন্টিতে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করতে রোববার থেকে এক সপ্তাহ সময় লাগতে পারে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো নিরাপদ কিনা তা খতিয়ে দেখার পর সংযোগ দিতে হবে। এতে মাসখানেকও সময় লাগতে পারে।

দুই দিন আগে ইয়ান ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিম উপকূলে ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানে। উপকূলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইয়ান। ভারী বর্ষণে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে অঙ্গরাজ্যেটিতে।

জাতীয় হারিকেন কেন্দ্র আগেই পূর্বাভাসে জানিয়েছিল, শুক্রবার নাগাদ দক্ষিণ ক্যারোলাইনা উপকূলে পৌঁছাতে পারে হারিকেন ইয়ান। এরপর শুক্রবার রাত ও শনিবার নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ইয়ানের কারণে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও জরুরি অবস্থা জারি করা হয়।

সূত্র: সিএনএন, এএফপি, ব্লুমবার্গ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com