1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফুটবল মাঠে সংঘর্ষ: নিহতের সংখ্যা ১৭৪ থেকে কমিয়ে ১২৫ করলো ইন্দোনেশিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ৩ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের সংখ্যায় একটি সংশোধনী দিয়েছে কর্তৃপক্ষ। প্রথমে এ ঘটনায় ১৭৪ জন নিহতের কথা বলা হলেও পরে এটি সংশোধন করে ১২৫ জন নিহতের কথা বলা হয়েছে।

আল জাজিরা জানায়, দেশটির ন্যাশনাল পুলিশ প্রধান লিস্টিও সিগিত প্রবোও বলেছেন, মৃতের সংখ্যা ১৭৪ থেকে ১২৫ জনে সংশোধন করা হয়েছে।

পূর্ব জাভার ভাইস গভর্নর এমিল দারদাক বলেন, মৃতের সংখ্যা ১২৫-এ নামিয়ে আনা হয়েছে। কিছু নাম দুই বার রেকর্ড করা হয়েছিল। এ কারণে সংখ্যাগত এই বিভ্রাট ঘটেছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ফুটবল স্টেডিয়ামে দুই দলের সমর্থকদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পদদলিত হয়ে ১২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। স্থানীয় সময় শনিবার (২ অক্টোবর) রাতে দেশটির পূর্বাঞ্চলের মালাং শহরে এ ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com