1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুক্তরাষ্ট্রে ইয়ানের আঘাতে মৃত্যু বেড়ে ৮৭

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে শক্তিশালী হারিকেন ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। এরমধ‌্যে ৮৩ জনই ফ্লোরিডা অঙ্গরাজ্যের। বাকি চার জন নর্থ ক্যারোলিনার।

ইয়ানের আঘাতে নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডায়। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। হারিকেনের কারণে সৃষ্ট বন্যায় বহু সড়ক ধসে গেছে। অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও এরিক সিলাগি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত কাউন্টিতে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করতে এক সপ্তাহ সময় লাগতে পারে। যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো খতিয়ে দেখার পর সংযোগ দিতে হবে। এতে সময় আরও বেশিও লাগতে পারে।

ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩০ সেপ্টেম্বর এক বিবৃতিতে ইয়ানের বিরূপ প্রভাব থেকে বাঁচতে সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেলে ঘণ্টায় ১৫০ মাইল গতিতে উপকূলে আঘাত হানে ঝড়টি।  পরদিন ঝড়টি দক্ষিণ দিকে সরে যেতে থাকে এবং ফ্লোরিয়ার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নর্থ ও সাউথ ক্যারোলাইনায় গিয়ে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

তথ‌্যসূত্র: ইয়াহু নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com