1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

২ লাখেরও বেশি মানুষ যোগ দিয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রিজার্ভ বাহিনী তলবের পর দুই লাখেরও বেশি মানুষকে রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠানে শোইগু বলেছেন, ‘আজকে পর্যন্ত দুই লাখেরও বেশি লোক সেনাবাহিনীতে যোগ দিয়েছে।’

গত মাসে ইউক্রেনীয় বাহিনী পাল্টা হামলা জোরদার করলে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী। গত প্রায় ছয় মাস ধরে চলা যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে হামলা জোরদার করতে গত ২১ সেপ্টেম্বর রিজার্ভ বাহিনী তলব করেন পুতিন। ধারণা করা হয়, তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রায় তিন লাখ সাধারণ রুশ সেনাবাহিনীতে যোগ দেবে।

শোইগু জানিয়েছেন, যারা নিয়োগ পেয়েছেন তাদেরকে ছয়টি প্রশিক্ষণ কেন্দ্র ও ৮০টি স্থানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদেরকে দ্রুত যুদ্ধের উপযোগী করে তুলতে কাজ করছে সেনা ও নৌবাহিনী। কেবলমাত্র প্রশিক্ষণ শেষ হওয়ার পরই তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com