1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

উত্তরাখণ্ডে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে তুষারধসের কবলে পড়ে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১৮ জন। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর্বতারোহণ প্রশিক্ষণকেন্দ্র ‘নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং’ (নিম)-এর ৩৪ জন শিক্ষার্থী পর্বতারোহী ও সাত প্রশিক্ষক তুষারধসের কবলে পড়ে। প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় তুষারধসে চাপা পড়া ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ১৮ জন এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাখণ্ড পুলিশের ডিজি অশোক কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ প্রায় ১৬ হাজার ফুট উচ্চতার তুষারধসের খবর পাওয়া যায়। এর পরেই রওনা হয় বিমানবাহিনীর হেলিকপ্টার।

তিনি বলেন, ‘এ পর্যন্ত আট পর্বতারোহীকে উদ্ধার করে ১৩ হাজার ফুট উচ্চতায় একটি হেলিপ্যাডে নামিয়ে আনা হয়। তার পরে হেলিকপ্টারে তাদের দেহরাদূনে আনা হয়েছে। আটক অন্য পর্বতারোহীদের খোঁজ চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com