1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে, নিহত ২৫

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে বিয়েবাড়িতে যাওয়ার সময় বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে  উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গাড়ওয়ালে সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার বলেছেন, ধুমাকোটের বিরোখাল এলাকায় বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে নারী ও শিশুসহ ৪০ জনের বেশি যাত্রী ছিলো। আহত অবস্থায় ২১ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, উত্তরাখণ্ডের পাউরিতে বাস দুর্ঘটনা হৃদয় বিদারক। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। আমি আশা করি, যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার তৎপরতা চলছে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হবে।

এছাড়া, বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। তিনি হতাহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com