1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মুম্বইয়ে দুর্ঘটনার উদ্ধার কাজের সময় অ্যাম্বুল্যান্সে গাড়ির ধাক্কা, নিহত ৫

  • আপডেট টাইম :: বুধবার, ৫ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক  : ভারতের মুম্বইয়ে সড়ক দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছিলো। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় অ্যাম্বুল্যান্স। ঠিক ওই সময় দ্রুতগতির একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্সকে ধাক্কা দেয়। এতে উদ্ধারকর্মীসহ পাঁচ জন নিহত হন। আহত হয়েছেন ১৩ জন।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি যাওয়ার সমুদ্রতীরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কিছুক্ষণ আগেই ওই একই জায়গায় আরও একটি দুর্ঘটনা ঘটে। আহতদের দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসেছিল অ্যাম্বুল্যান্স। রাস্তার এক পাশে অ্যাম্বুল্যান্স রেখে তাতে তোলা হচ্ছিল আহতদের। হঠাৎ দ্রুত গতির একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্স এবং আশপাশে দাঁড় করানো কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে  ঘটনাস্থলেই এক নারী ও এক উদ্ধারকর্মীসহ পাঁচ জন মারা যান। আহত হন ১৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com