1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

শীতে শরীর গরম রাখবে যেসব খাবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

লাইফ স্টাইল ডেস্ক : শীত জেঁকে বসেছে পুরো দেশজুড়ে। হিমেল হাওয়ায় বাইরে বের হওয়া যেমন বেশ কষ্টসাধ্য, তেমনি ঘরে থাকাও স্বস্তিদায়ক নয়। এই অবস্থায় আপনাকে নিজে থেকেই শরীর গরম রাখার সব চেষ্টা করতে হবে।

একাধিক গরম কাপড় পরা, গরম কফি-চা পান  করা, আগুন বা রুম হিটারের সামনে বসে থাকা, কতো চেষ্টাই করি আমরা এই শীতে। তবে এতো সব উদ্যোগের মাঝে একটি সাধারণ উদ্যোগও নেয়া জরুরি আমাদের। আর তা হলো শরীর গরম রাখতে সহায়ক খাবার খাওয়া। যেসব খাবারে ফ্যাট, প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে, সেগুলো হজম হতে সময় নেয়, এর ফলে শরীরে উত্তাপ তৈরি হয়। শীতে এমনই কিছু খাবার নিয়মিত খেয়ে সুস্থ থাকতে চেষ্টা করুন।

মাটির তলার সবজি: যেসব সবজি মাটির নিচে জন্মায়, অর্থাৎ মূল আছে যেসব সবজিতে, সেগুলো হজম হতে প্রচুর শক্তির প্রয়োজন হয়। এর ফলে শরীরে প্রচুর উত্তাপ সৃষ্টি হয়। সে কারণে শীত থেকে বাঁচতে আলু, গাজর, মুলা, শালগম, বিটমূল এসব সবজি খান। এক্ষেত্রে পেঁয়াজও বেশ উপকারী।

বাদাম ও খেজুর: বিভিন্ন ধরনের বাদাম, যেমন- চীনা বাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম এমনকি খেজুর শীতকালে বেশ উপকারী খাবার। কারণ এসব বাদাম ও খেজুর বিপাক প্রক্রিয়া ত্বরান্বিত করে শরীরে তাপমাত্রা বাড়িয়ে দেয়।

ফল: শীতে আপেল, কমলা ও নারকেল খুব উপযোগী ফল। কারণ এসব ফলে প্রচুর আঁশ থাকে, যা হজম হতে সময় লাগে, যে কারণে শরীরে উত্তাপ বাড়ে।

ডিম ও মুরগি: ডিম ও মুরগিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রন থাকে যা হজম হতে সময় নেয় এবং একই ভাবে শরীর উত্তপ্ত হয়ে উঠে সে সময়।

গুল্ম ও মসলা: পরিচিত কিছু গুল্ম ও মসলা, যেমন- রসুন, আদা ও গোল মরিচ শরীরে উত্তাপ তৈরি করে। তাই এখন শীতের প্রকোপ থেকে বাঁচতে উপরের কোনো না কোনো খাবার প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন।

মধু : সর্দি, কাশি, ফ্লু ইত্যাদির বিরুদ্ধে লড়তে অনন্য এক উপাদান মধু। মিষ্টিজাতীয় খাবার হলেও মধুতে নেই বাড়তি ক্যালরির ঝামেলা। এছাড়া শরীর গরম রাখতেও বেশ উপকারী।

ঘি: শীতকালে ভাতের সঙ্গে ঘি বা রুটির উপর ঘি মিশিয়ে খাওয়ার প্রবণতা বেশ জনপ্রিয়। ঘি শরীরকে গরম করে তোলে এবং শীতকালীন অসুস্থতা থেকে শরীরকে রক্ষা করে। সুতরাং শীতকালে খাবারের উপর ঘি ছড়িয়ে অথবা ঘি দিয়ে খাবার রান্না করলে তা শরীর গরম করতে সাহায্য করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com