1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

থাইল্যান্ডে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা করে ডে কেয়ার সেন্টারে হামলাকারী পুলিশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে এলোপাতাড়ি গুলি চালানো সাবেক পুলিশ কর্মকর্তা পানিয়া খামরাব ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হামলার পর ঘটনাস্থল থেকে তিনি পালিয়ে যান এবং আত্মহত্যা করেছেন। এছাড়া ডে কেয়ার সেন্টারে নিহতদের মধ্যে তার স্ত্রী ও সন্তান রয়েছে। বৃহস্পতিবার থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে বন্দুক হামলা চালায় পুলিশ বিভাগ থেকে বরখাস্ত হওয়া কর্পোরাল পানিয়া খামরাব। গুলিতে এখনও পর্যন্ত ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২২ জন শিশু। নিহতদের মধ্যে খামরাবের স্ত্রী ও সন্তান রয়েছে। হামলার পরপর সে তার গাড়িতে করে পালিয়ে যায়। পরে সে তার বন্দুক দিয়ে আত্মহত্যা করে।

থাই পুলিশ আরও জানিয়েছে, পানিয়ার কাছ থেকে গত জানুয়ারিতে ইয়াবা উদ্ধার করা হয়েছিল। তদন্তকালে সে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছিল। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কী কারণে সে ডে কেয়ার সেন্টারে হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com