1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জাপোরিঝিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

  • আপডেট টাইম :: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। শনিবার (৯ অক্টোবর) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরের কিছু আগে জাপোরিঝিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর মধ্যে শহরের মাঝামাঝি আঘাত হানে তিনটি ক্ষেপণাস্ত্র।

ইউক্রেনের স্টেট ইমারজেন্সি সার্ভিস টেলিগ্রামের এক বার্তায় বলেছে, হামলায় মোট ১৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

নিহতের সংখ্যা অবশ্য ধারাবাহিকভাবে বাড়িয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। শুরুতে মাত্র একজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। শনিবার সকালেও এর সংখ্যা ছিল ১৪। পরে তা আরও বেড়েছে। হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবন প্রায় ধূলিসাৎ হয়ে গেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই ব্যাপক রকেট হামলা চালানো হচ্ছে… এটি (রাশিয়ার) ইচ্ছাকৃত অপরাধ।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের অধিকৃত যে চারটি অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম জাপোরিঝিয়া। ভারী শিল্প সমৃদ্ধ এ অঞ্চলেই রয়েছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যার দখল এখন রুশ বাহিনীর হাতে।

তবে জাপোরিঝিয়ার বেশ কিছু এলাকা এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে। অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে কয়েক সপ্তাহ ধরে তুমুল আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া।

ইউক্রেন অভিযোগ করেছে, গত সপ্তাহে জাপোরিঝিয়া অঞ্চলে একটি বেসামরিক গাড়িবহরে রাশিয়ার গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com