1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সমুদ্র সীমানা নিয়ে লেবানন ও ইসরায়েলের ‘ঐতিহাসিক’ চুক্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গ্যাস সমৃদ্ধ ভূমধ্যসাগরে দীর্ঘদিন ধরে চলমান সামুদ্রিক সীমান্ত বিরোধের অবসান ঘটাতে লেবানন ও ইসরায়েল একটি ‘ঐতিহাসিক’ চুক্তিতে পৌঁছেছে। লেবাননের ডেপুটি স্পিকার ইলিয়াস বো সাব বুধবার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির চূড়ান্ত খসড়া প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে জমা দেওয়া হয়েছিল। তিনি সম্পতি দেওয়ায় উভয় দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইলিয়াস বো সাব বলেছেন, ‘লেবানন তার সম্পূর্ণ অধিকার পেয়েছে এবং তার সব বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়ায় লেবাননের সব প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে অন্য পক্ষেরও একই অনুভূতি হওয়া উচিত।’

লেবাননের প্রেসিডেন্টের দপ্তর বলেছে, ‘সীমানা সংক্রান্ত চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব ঘোষণা করা হবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের কার্যালয় থেকে বলা হয়েছে, ‘এটি একটি ঐতিহাসিক অর্জন যা ইসরায়েলের নিরাপত্তাকে শক্তিশালী করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com