1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় বসতে চায় রাশিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ১২ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সাথে আলোচনার জন্য প্রস্তুত রাশিয়া। কিন্তু এখনও মস্কো পশ্চিমাদের কাছ থেকে আলোচনার জন্য কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব পায়নি।

রাষ্ট্রীয় টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, রাশিয়া এখন আট মাসে যুদ্ধ শেষ করার উপায় নিয়ে যুক্তরাষ্ট্র বা তুরস্কের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় আলোচনার কথা বললেন  যখন সেপ্টেম্বরের শুরু থেকে ধারাবাহিকভাবে পরাজয়ের মুখোমুখি হতে হচ্ছে রাশিয়াকে। এই পরিস্থিতিতে রাশিয়ার দখলকৃত অঞ্চলের ওপর হামলা জোরদার করেছে ইউক্রেন।

ল্যাভরভ বলেন, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা জন কিরবিসহ অন্য কর্মকর্তারা বলেছেন যে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য উন্মুক্ত। কিন্তু রাশিয়া একে মিথ্যা বলে মনে করে।

তিনি বলেন, ‘এটি মিথ্যা। আমরা যোগাযোগের জন্য কোনো গুরুত্ববহ প্রস্তাব পাইনি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com