1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ছয় দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি দিল্লিতে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ছয় দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দিল্লিতে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইন্ডিয়া টাইসম এর এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৯৫৬ সালের পর চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। এই দশ দিনে ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ১৯৫৬ সালের  অক্টোবরে ২৩৬.২ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো।

আবহাওয়া দপ্তর জানায়, অক্টোবরের ১ থেকে ১০ তারিখের মধ্যে সপ্তাহের ৬ দিনই ভারী বৃষ্টি হয়েছে দিল্লি জুড়ে। তার মধ্যে ৩ দিন ধরে প্রায় একটানা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তার পরিমাণ দাঁড়িয়েছে ১২৮.৬ মিলিমিটার।

চলতি মাসে দিল্লিতে মুষলধারে বৃষ্টির কারণ বিষয়ে আবহাওয়াবিদরা জানান, অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে বঙ্গোপসাগরে দিকে একটি ঘূর্ণাবর্ত এগোচ্ছে। আবার আরব সাগর থেকে এই অঞ্চলে আর্দ্রতা বয়ে আনছে পশ্চিমী ঝঞ্ঝা। এ কারণে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com