1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইউক্রেনে আর বড় হামলার পরিকল্পনা নেই: পুতিন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে এই মুহূর্তে আর কোনো বড় হামলা চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাছাড়া ইউক্রেনকে ধ্বংস করার কোনো লক্ষ্য ক্রেমলিনের ছিল না বলেও জানান তিনি। শুক্রবার (১৪ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাজাখস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভু্ক্ত দেশগুলোর সঙ্গে এক সম্মেলন শেষে পুতিন বলেন, এখন বড় কোনো হামলা চালানোর প্রয়োজন নেই। কারণ অন্য অনেক কাজ আছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনে হামলা নিয়ে তার কোনো অনুশোচনা নেই। রাশিয়া সঠিক কাজই করেছে।

এদিকে রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন থেকে লোকজন সরিয়ে নিচ্ছে দেশটি। শুক্রবার থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় নেওয়া হচ্ছে। মস্কো-সমর্থিত এক কর্মকর্তা লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানান। এই অঞ্চলটি গণভোটের মাধ্যমে সম্প্রতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল ক্রেমলিন।

রুশ-সমর্থিত খেরসনের প্রশাসনিক প্রধান ভ্লাদিমির সালদো একটি ভিডিও বার্তায় স্থানীয়দের পরামর্শ দেন যে, ‘খেরসন অঞ্চলের সব বাসিন্দা, যদি তারা চান, ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে তাহলে অন্য অঞ্চলে চলে যেতে পারেন। তাদের উচিত হবে তাদের সন্তানদের সঙ্গে নিয়ে চলে যাওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com