1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী বরখাস্ত

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ছয় সপ্তাহের মাথায় বরখাস্ত হয়েছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেং। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে টাইমস জানিয়েছিল, কোয়াসি কোয়ার্তেংকে সরে দাঁড়ানোর নির্দেশ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। পরে কোয়ার্তেং তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে।

চিঠিতে কোয়ার্তেং লিখেছেন, ‘আপনি যখন আমাকে চ্যান্সেলর হিসাবে কাজ করতে বলেছিলেন, তখন বিশ্বব্যাপী সুদের হার ও জ্বালানির দাম বৃদ্ধির সাথে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম তা অবিশ্বাস্যভাবে কঠিন জেনেও আমি দায়িত্ব নিয়েছিলাম। যাইহোক, আপনার আশাবাদ, বৃদ্ধি ও পরিবর্তনের দৃষ্টিভঙ্গি সঠিক ছিল।

১৯৭০ সালের পর থেকে সবচেয়ে কম মেয়াদের অর্থমন্ত্রী ছিলেন কোয়ার্তেং। নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরিমি হান্ট। এর ফলে এক বছরের মধ্যে চার জন অর্থমন্ত্রী পেলো ব্রিটেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com