1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ: বাইডেন

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পাকিস্তান ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি’ হতে পারে। কারণ দেশটির ‘কোনো সমন্বয় ছাড়াই পারমাণবিক অস্ত্র’ রয়েছে। বৃহস্পতিবার ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন বলে শনিবার জানিয়েছে ডন অনলাইন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ভাষণের প্রতিলিপিতে দেখা গেছে, বাইডেন বলেছেন, ‘আমি মনে করি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পাকিস্তান। তাদের কাছে কোনো সমন্বয় ছাড়াই পারমাণবিক অস্ত্র রয়েছে।’

বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার কাছে এমন মনে হয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং দেশগুলো তাদের জোটের ব্যাপারে পুনর্বিবেচনা করছে। ….এবং বিষয়টির সত্যতা হল – আমি সত্যিই এটি বিশ্বাস করি – যে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তামাশা নয়। এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে তাকিয়ে দেখছে, আমরা কীভাবে এটি বুঝতে পারি, আমরা কী করি।”

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকে এমন জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে যা আগে কখনও ছিল না বলেও দাবি করেছেন বাইডেন।

তিনি বলেছেন, ‘কিউবার ক্ষেপণাস্ত্র সঙ্কটের পর থেকে আপনাদের মধ্যে কেউ কি কখনো ভেবেছিল যে, একজন রাশিয়ান নেতা থাকবেন, যিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবেন – যেটি তিন-চার হাজার মানুষকে হত্যা করতে পারে এবং একটি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? কেউ কি ভেবেছিল যে আমরা এমন পরিস্থিতিতে পড়ব যেখানে চীন রাশিয়ার সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে ভাবতে হবে?’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com