1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফ্রান্সজুড়ে ধর্মঘট

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র মুদ্রাস্ফীতির প্রভাবে খাদ্যসহ নিত্যপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার ছিল এই ধর্মঘটের প্রথম দিন।

বেশ কয়েকটি ট্রেড ইউনিয়ন একযোগে এ ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ধর্মঘটের কারণে মঙ্গলবার ফ্রান্সে আঞ্চলিক ট্রেন চলাচল প্রায় অর্ধেক কমে গেছে। বাস শ্রমিকদের কর্মবিরতির কারণে প্যারিসের শহরতলিতে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়েছে। শিক্ষকরা ধর্মঘটে যোগ দেওয়ায় এর প্রভাব স্কুলগুলিতেও পড়েছে। বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের একটি অংশও ধর্মঘটে যোগ দিয়েছে।

সরকারি রেলওয়ে পরিচালনা সংস্থা এসএনসিএফ জানিয়েছে, আঞ্চলিক ট্রেন চলাচল ৫০ শতাংশ কমেছে। তবে জাতীয় পর্যায়ে ট্রেন চলাচলে তেমন বিঘ্ন ঘটেনি।

এফএনএমই-সিজিটি ইউনিয়নের এক প্রতিনিধি জানিয়েছেন, ধর্মঘট পেনলি প্ল্যান্টসহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের ওপর প্রভাব ফেলেছে।

ট্রেড ইউনিয়ন নেতারা আশা করছেন যে, কিছু শ্রমিককে পেট্রোল ডিপোতে সরকার কাজ করতে বাধ্য করার যে পদক্ষেপ নিচ্ছে তাতে শ্রমিকরা ধর্মঘটের জন্য আরও উৎসাহিত হবে। কেউ কেউ বলছেন যে, সরকারের এই পদক্ষেপ ধর্মঘটের অধিকারকে বিপন্ন করেছে।

এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল জ্বালানি তেল পরিশোধন খাতের শ্রমিক সংগঠনগুলো। এই ধর্মঘটের কারণে জ্বালানি তেলের স্টেশনগুলোতে সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় ভোগান্তিতে পড়তে হয় জনগণকে। শেষ পর্যন্ত গত শুক্রবার তেল পরিশোধন খাতের শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের বেতন-ভাতা ৭ শতাংশ বাড়াতে সম্মত হয় সরকার। এতে শ্রমিকরা কর্মবিরতি ছেড়ে কাজে ফিরতে শুরু করেন। তাদের কাজে ফেরার চার দিনের মাথায় বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দেয় শিক্ষা ও পরিবহন খাতের শ্রমিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com