1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষকে তথ্য কমিশনের তলব

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

নকলা (শেরপুর) : তথ্য চেয়ে আবেদনকারী সংবাদকর্মীকে তথ্য না দেওয়ায় শেরপুরের নকলা উপজেলার গণপদ্দিতে স্থাপিত ‘শেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র’র (টিটিসি) অধ্যক্ষ শামছুর রহমানকে তলব করেছে তথ্য কমিশন।
সাংবাদিক শফিউল আলম লাভলু’র করা অভিযোগের ভিত্তিতে আগামী ৭ এপ্রিল মঙ্গলবার তথ্য কমিশন অফিসে হাজির হওয়ার জন্য গত ১২ মার্চ বৃহস্পতিবার তথ্য কমিশনের গবেষণা কর্মকর্তা রাবেয়া হেনা এ নির্দেশ দেন।
কমিশনের আদেশে বলা হয়, টিটিসির অধ্যক্ষের কাছে মৌখিকভাবে ২০১৭/১৮ ও ২০১৮/১৯ অর্থ বছরের টিটিসির বিভিন্ন খাতে সরকারি ও বিভিন্ন প্রকল্প বরাদ্দ কত ও কি কি খাতে সেই বরাদ্দকৃত টাকা ব্যয় করা হয়েছে এবং বর্তমানে কি কি মেশিনারী টুলস মজুদ, সচল ও অচলের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেন সাংবাদিক শফিউল আলম লাভলু।
পরে মো: শামছুল আলম, মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, আপিল কর্তৃপক্ষের কাছে গত বছরের ১লা ডিসেম্বরে ওই আবেদনকারী আপিল করেন। কিন্তু ওই আপিল আবেদনের জবাব না পাওয়ায় আবেদনকারী তথ্য কমিশন বরাবরে টিটিসি’র অধ্যক্ষ শামছুর রহমানের বিরুদ্ধে চলতি বছরের ১৬ জানুয়ারী বৃহস্পতিবার তথ্য অধিকার আইন-২০০৯ এর ধারা ২৫ এর অধীনে লিখিত অভিযোগ করেন। অভিযোগ নং- ১৩/২০২০। ওই অভিযোগ তথ্য কমিশন আমলে নিয়ে টিটিসি’র অধ্যক্ষকে আগামী ৭ এপ্রিল মঙ্গলবার শুনানিতে অংশগ্রহণ করার জন্য সমন জারি করা তথ্য কমিশন। একইসঙ্গে টিটিসি’র অধ্যক্ষ শামছুর রহমান তথ্য কমিশনে উপস্থিত না হলে তাঁর অনুপস্থিতিতে অভিযোগের শুনানি হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সাংবাদিক শফিউল আলম লাভলু বলেন, উপজেলার গণপদ্দিতে অবস্থিত ‘শেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে’ (টিটিসি)তে সরকারি ও বিভিন্ন প্রকল্পের বরাদ্দের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে কি না তা খতিয়ে দেখতেই তথ্য চেয়েছি। কিন্তু টিটিসি’র অধ্যক্ষ শামছুর রহমান কোনো তথ্য দেননি।
টিটিসি’র অধ্যক্ষ শামছুর রহমানের সাথে মুঠোফেনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com