1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাশিয়াকে আরও ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেবে ইরান

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের অন্যান্য দেশের ক্ষোভকে উড়িয়ে দিয়ে রাশিয়াকে আরও ড্রোনের পাশাপাশি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। ইরানের দুই সিনিয়র কর্মকর্তা ও দুই কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

গত ৬ অক্টোব ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নেতৃত্বাধীন একটি দল রাশিয়া সফরকালে এই প্রতিশ্রুতি দেয়। সফরকারী ইরানি দলে দেশটির শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনী এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন সদস্যও ছিলেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে।

ওই সফরের ব্যাপারে ইরানের এক কূটনীতিক বলেন, রুশরা আরও ড্রোন এবং ফাতেহ ও জুলফাগার ক্ষেপণাস্ত্রের অনুরোধ করে।

পাশ্চাত্যের এক কর্মকর্তা রাশিয়া ও ইরানের মধ্যে ড্রোন ছাড়াও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য স্বল্প পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জুলফাগারের ব্যাপারে চুক্তি হয়েছে।

এ ধরনের সরবরাহ ২০১৫ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন হয়েছে বলে পাশ্চাত্যের কর্মকর্তাদের দাবি প্রত্যাখ্যান করেছেন ওই ইরানি কূটনীতিক।

ইউক্রেন দাবি করছে যে রুশ বাহিনী শাহিদ-১৩৬ ড্রোন ব্যবহার করে তাদের ওপর হামলা চালাচ্ছে। তবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করেছে ইরান। তাছাড়া রাশিয়াও ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করার কথা প্রত্যাখ্যান করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com