1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আলাস্কার কাছে রাশিয়ার বোমারু বিমানকে ধাওয়া মার্কিন যুদ্ধবিমানের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান মঙ্গলবার আলাস্কা অঙ্গরাজ্যের কাছে আন্তর্জাতিক আকাশসীমায় রাশিয়ার দুইটি বোমারু বিমানকে ধাওয়া করেছে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (এনওআরএডি) এ কথা জানিয়েছে।

এএফপির বরাত দিয়ে বাসসের প্রতিবেদনে বলা হয়, এনওআরএডির এক বিবৃতিতে বলা হয়, ‘আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে কার্যক্রম চালানোয়’ রাশিয়ার টিইউ-৯৫ বোমারু বিমান দুইটিকে বাধা দেওয়া হয়।

এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন (এডিআইজেড) হচ্ছে একটি পরিসীমা যেখানে শত্রুতামূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে বাড়তি প্রতিক্রিয়া জানাতে জাতীয় আকাশসীমার অতিক্রম এয়ার ট্রাফিক পর্যবেক্ষণ করে থাকে।

এদিকে, মস্কোর ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ রয়েছে। তবে এনওআরএডি জানায়, এসব বোমারু বিমানকে কোন হুমকি হিসেবে দেখা হচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, ‘এডিআইজেডে প্রবেশ করা বিদেশি বিমানকে এনওআরএডি ইতিবাচক হিসেবে শনাক্ত করে’ এবং সেখান থেকে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয়। এ আকাশসীমায় বিদেশি বিমানের উপস্থিতি পর্যবেক্ষণ তাদের একটি নিয়মিত ও অত্যাবশ্যকীয় কাজ।

রাশিয়া সাধারণত বছরের এ সময়ে তাদের বার্ষিক পারমাণবিক মহড়া চালিয়ে থাকে। সেখানে এই দুই বোমারু বিমানের উপস্থিতি মহড়া সংক্রান্ত ছিল কি-না তা জানা যায়নি। ওই এলাকায় প্রায় নিয়মিতভাবে রাশিয়ার বিমানকে ধাওয়া করা হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com