1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অন্ধকারে পুরো ইউক্রেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : গত ফেব্রুয়ারিতে রুশ হামলার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার বিদ্যুৎবিহীন দিন পার করেছে পুরো ইউক্রেনের বাসিন্দারা। রাশিয়ার বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি মেরামত শুরু হওয়ায় সারাদেশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনা উচিত। যদি এটি না করা হয়, তাহলে অস্থায়ী ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি নিতে হবে সবাইকে।

বিদ্যুৎ বিভ্রাটের জন্য কোনও সময়সূচি ঘোষণা করা হয়নি। তবে রাজধানী কিয়েভ ও খারকিভের মতো বড় শহরগুলোতে বিদ্যুৎচালিত গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে এবং মেট্রোতে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে।

কিয়েভের একটি প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে জানিয়েছে, লোডশেডিং যাতে চার ঘন্টার বেশি স্থায়ী না হয় তা নিশ্চিত করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com