1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

পার্বতীপুরে অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাদ্য বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

দিনাজপুর : করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপি শুরু হয়েছে লক ডাউন। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরুচ্ছে না কেউই। নিজ বাড়িতে পরিবার পরিজন নিয়ে ঘরে শুয়ে বসে গল্পের আড্ডায় অথবা অনেকে টিভি দেখার মধ্যদিয়ে অবসর সময় কাটছে অনেকে। কিন্তু সমাজের একটি অবিচ্ছেদ্দ অংশ অর্ধাহারে অনাহারে কাটানো দিন মজুর, অসহায়, দুস্থ্য খেটে খাওয়া মানুষের কথা যখন ভাবছেন না কেউই ঠিক তখনই মানবিক দিক বিবেচনায় এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিতে দেখা গেছে পার্বতীপর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপনকে।

তাঁর দাবি, দেশব্যাপি লক ডাউন শুরু হলেও দেশে অনেকে আছেন যারা সকালে কিছু খেয়ে কাজে না গেলে অনিশ্চিত হয়ে পড়ে তাদের দুপুরের খাবারও। ঠিক তাদের জন্যই কিছু করতে চান এই ছাত্রলীগ নেতা স্বপন। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনে নিজ হাতে প্যাকেটে ভরে তা বিতরণ করে চলেছেন সকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

শুক্রবার সকালে পৌরসভাধীন পুরাতন বাজার, জাহাঙ্গীর নগর, পাওয়ার হাউস কলোনীসহ বিভিন্ন অসহায়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় আশরাফুল আলম মাহিন, নয়ন হোসেন, মজিবর, আশিক ও সুজন তার এ কাজে সার্বিক সহযোগীতা করেছেন ।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন স্বপন বলেন, দেশে চলমান এ অবস্থায় সমাজের সকল স্তরের মানুষ নিজ নিজ সাধ্যমত সাহায্যের হাত বাড়ালে দেশের খেটে খাওয়া অসহায় মানুষেরা অন্তত একবার শান্তিতে খেতে পারবেন। এ জন্য দেশ ও জনগনের স্বার্থে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

– আল হেলাল চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com