1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইউক্রেনে ১৫ লাখ মানুষ অন্ধকারে

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। পাওয়ার গ্রিডে হামলা চালানোর কারণে ১৫ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কি বলেছেন, রাশিয়ার নতুন লক্ষ‌্য পাওয়ার গ্রিডে হামলা চালানো। এ ধরনের হামলা চালিয়ে ইউক্রেন বাহিনীকে পরাস্ত করা যাবে না।

শনিবার (২২ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, রাশিয়ার মিসাইল কিংবা ড্রোন হামলা প্রতিহত করার শতভাগ সামর্থ‌্য নেই। তবে আমরা আমাদের মিত্রদের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে তাদের প্রতিহত করতে পারব। সে আত্মবিশ্বাস আমাদের আছে।

তিনি জানান, হামলাকারীরা জনগণকে আতঙ্কিত করা অব্যাহত রেখেছে৷ শনিবার ইউক্রেন বাহিনী হামলা চালানো ৩৬টি রকেট ভূপাতিত করেছে।

এর আগে গত ১৭ অক্টোবর রাশিয়ার হামলায় দেশটির তৃতীয় বৃহত্তম পাওয়ার স্টেশন ধ্বংস হয়ে গেছে।

তথ‌্যসূত্র: বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com